নারায়ণগঞ্জ
ব্যবসায়ী মোতালেব হত্যার বিচার দাবিতে মানববন্ধন
NewsView5
.png)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জে বিকাশ ব্যবসায়ী মোহাম্মদ মোতালেব হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নিয়ে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা প্রধান অভিযুক্ত জাকিরের ফাঁসির দাবি জানান।
রোববার (৫ জুলাই) সকালে নারায়ণগঞ্জ আদালত চত্বরে মাসদাইর বাজার ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, একজন নিরীহ ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ১ জুলাই রাতে মোহাম্মদ মোতালেব হোসেনকে হত্যা করা হয়। পরে তার মরদেহ লেপ-তোশকে মোড়ানো অবস্থায় ফতুল্লার জামতলা এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে নিহতের মেয়ে আশা আক্তার, ব্যবসায়ী কামাল হোসেন, রবিউল ইসলামসহ বাজারের ব্যবসায়ী, স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। তারা দ্রুত বিচার ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। মামলার অগ্রগতি সন্তোষজনক না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।

লোড হচ্ছে...