নারায়ণগঞ্জসদর
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর শব্দদূষণ বিরোধী অভিযান
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে শব্দদূষণ সৃষ্টিকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে পাঁচটি যানবাহনকে জরিমানা এবং পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে শব্দদূষণকারী পাঁচটি যানবাহনকে মোট আড়াই হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা ও ব্যবস্থা নেওয়া হয়েছে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(২) বিধি লঙ্ঘনের কারণে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন করেন। এ সময় পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...