আদালতসদর
বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, নিপুন ট্রেডার্সে জরিমানা
NewsView

বায়ুদূষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নারায়ণগঞ্জ জেলা কার্যালয় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ নির্দেশনা অনুযায়ী এই অভিযান চালানো হয়, যেখানে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা এবং একাধিক নির্মাণ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব খন্দকার শমিত রাজা। এই সময় সদর থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা সমন্বয় করে কাজ করেন।
পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ, এইচ, এম রাসেদ অভিযানে উপস্থিত ছিলেন এবং সহকারী পরিচালক জনাব মো: রাসেল মাহামুদ আইনগত ব্যবস্থা (প্রসিকিউশন) গ্রহণ করেন।
অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ) বিধি লংঘনের দায়ে সদর উপজেলার মেসার্স নিপুন ট্রেডার্স (ডিএন রোড, পাগলা, তালতলা) নামক প্রতিষ্ঠানকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।
পরিবেশ দূষণ রোধে অভিযান দল বেশ কয়েকটি বায়ুদূষণ সৃষ্টিকারী বালুগদির মালিককে কঠোর সতর্ক করে দেয়। তাদের নির্মাণ সামগ্রী ঢেকে রাখাসহ নিয়মিত পানি ছিটানোর জন্য সচেতনতামূলক নির্দেশনা দেওয়া হয়।
এছাড়াও পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত রাস্তার নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত এস ডি এল কিউ এন্ড সি এস আই জে ভি নামক প্রতিষ্ঠানের এনভায়রনমেন্টাল সেফটি অফিসার জনাব মোঃ লিটন সহ কয়েকজনকে নিয়মিত পানি ছিটানোর নির্দেশনা দেওয়া হয়। এসময় দূষণরোধে অভিযান পরিচালনাকারী দলের সামনেই রাস্তায় পানি ছিটানোর কাজ শুরু করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

লোড হচ্ছে...