রাজনীতিসদর
সড়ক দুর্ঘটনা রোধে ডিসির সাথে ছাত্র শক্তির বৈঠক
NHP NewsView

নিউজভিউ
ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকা–নারায়ণগঞ্জ মহাসড়কে ক্রমাগত সড়ক দুর্ঘটনা ও জননিরাপত্তা ঝুঁকি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) সাথে বৈঠক করেছে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নেতারা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, গত ২২ এপ্রিল একই দাবিতে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়েছিল। সে সময় প্রশাসনের পক্ষ থেকে ৩০ এপ্রিলের মধ্যে ট্রাফিক পুলিশ মোতায়েন ও জেব্রা ক্রসিং স্থাপন এবং চলতি বছরের আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় সংগঠনের পক্ষ থেকে আজ পুনরায় বিষয়টি জোরালোভাবে উত্থাপন করা হয়।
বৈঠকে জেলা প্রশাসক জনাব মো. রায়হান কবির জানান, বিশেষজ্ঞ প্রকৌশলীদের মাধ্যমে পুরো বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এছাড়াও সাময়িকভাবে দুর্ঘটনা এড়াতে রোড ব্লকসহ বিভিন্ন বিকল্প ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা চলছে বলে তিনি নেতাদেরকে অবহিত করেন।
এ সময় জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক মাহফুজ খান বলেন, "মানুষের জীবনের নিরাপত্তা কোনোভাবেই অবহেলার বিষয় হতে পারে না। প্রতিদিন এই সড়কে সাধারণ মানুষের ঝুঁকি বেড়েই চলেছে। আমরা দ্রুত দৃশ্যমান পদক্ষেপ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করছি"।
মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন সড়কটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিলম্ব না করে জরুরি ভিত্তিতে ট্রাফিক নিয়ন্ত্রণ, জেব্রা ক্রসিং এবং ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু করা প্রয়োজন। অন্যথায় জনদুর্ভোগ আরও বাড়বে"।
বৈঠক শেষে জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।

লোড হচ্ছে...