আন্তর্জাতিক
জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির পূর্বাভাস
NewsView

নিউজভিউ ডেস্ক
জাপানের উত্তরে সোমবার (২০ এপ্রিল) ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে প্রায় তিন মিটার (১০ ফুট) পর্যন্ত ঢেউয়ের আশঙ্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) এ কথা জানিয়েছে।
স্থানীয় সময় বিকেল ৪টা ৫৩ মিনিটে উত্তর ইওয়াতের কাছে প্রশান্ত মহাসাগরে আঘাত হানে ভূমিকম্পটি। ফলে শত কিলোমিটার দূরে টোকিওর বড় বড় ভবনও কেঁপে উঠে।
জাপান মেটেরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, সুনামির প্রথম ঢেউগুলো দ্রুত উত্তর উপকূলরেখায় পৌঁছাতে পারে।
আরও বলা হয়, ‘উপকূলীয় অঞ্চল ও নদী তীরবর্তী এলাকা থেকে লোকজন দ্রুত উঁচু ভূমি বা আশ্রয়কেন্দ্রের মতো নিরাপদ স্থানে সরে পড়েন।’
সুনামিতে ক্ষয়ক্ষতির ব্যাপারে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। টোকিও থেকে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
সুনামি আবারও আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সতর্কতা বাতিল না হওয়া পর্যন্ত নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে ,তারা পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি সংকট ব্যবস্থাপনা দল গঠন করেছে।
বিশ্বের ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে জাপান অন্যতম।
সাধারণত প্রতি বছর প্রায় ১ হাজার ৫০০টি কম্পন অনুভূত হয় প্রশান্ত মহাসাগরীয় এই দেশে। বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশের জন্যেই দায়ী এই দেশ।

লোড হচ্ছে...