অর্থ-বাণিজ্য
ঈদের আগে বুথে বুথে টাকার সংকট
NewsView6

প্রতীকী ছবি
নিউজভিউ ডেস্ক
ঈদের আগের শেষ কার্যদিবস হওয়ায় গতকাল রবিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এটিএম বুথে বাড়তি ভিড় লক্ষ্য করা গেছে। আর সেই চাপ সামলাতে না পেরে অনেক বুথে দেখা দিয়েছে নগদ অর্থের সংকট।
কোথাও টাকা নেই, কোথাও সেবা বন্ধ, আবার সচল বুথগুলোতেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের।
বড় ছুটির সময় ব্যাংকের শাখাগুলো বন্ধ থাকায় নগদ অর্থ উত্তোলনের চাপ বেড়ে যায় এটিএম বুথে। ফলে অল্প সময়েই অনেক বুথ টাকাশূন্য হয়ে পড়ে। তবে এবার ছুটির আগেই পরিস্থিতি আরো প্রকট হয়ে উঠেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় বুথে বুথে নগদ সংকটের পাশাপাশি কারিগরি ত্রুটিও বেড়েছে।
এদিকে প্রতিবছরের মতো এবারও গ্রাহক ভোগান্তি এড়াতে এটিএম বুথে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। শেষ কর্মদিবসেই নগদ অর্থ তুলতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন বহু গ্রাহক।
রাজধানীর ব্যস্ত এলাকা মতিঝিল, ধানমন্ডি, কারওয়ান বাজার ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় একাধিক ব্যাংকের এটিএম বুধে টাকার সংকট দেখা দিয়েছে। একটির পর একটি বুথ ঘুরেও টাকা পাননি অনেক গ্রাহক। কিছু বুথে টাকা থাকলেও দীর্ঘ লাইনে অপেক্ষার কারণে দুর্ভোগ আরো বেড়েছে। শুধু এটিএম বুথ নয়, কিছু ব্যাংক শাখাতেও নগদ অর্থ সংকটের অভিযোগ পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ক্ষোভ জানাচ্ছেন গ্রাহকরা।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, প্রতিবারের মতো এবারও ঈদের ছুটিতে এটিএম বুথ, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং বিভিন্ন অনলাইন পেমেন্ট গেটওয়ে নিরবচ্ছিন্নভাবে চালু রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ব্যাংক যদি এ বিষয়ে অবহেলা করে বা গ্রাহকসেবায় ব্যাঘাত ঘটায়, তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গ্রাহকদের ভোগান্তি এড়াতে ঈদ উপলক্ষ্যে আগেই বিশেষ নির্দেশনা জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক। গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে তফসিলি ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বলা হয়, ঈদের ছুটির সময় এটিএম বুথে সার্বক্ষণিক পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধান করতে হবে। পাশাপাশি বুথের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া পিওএস, ই-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সেবা নিরবচ্ছিন্ন রাখা, গ্রাহকদের জন্য হেল্পলাইন সচল রাখা এবং এসএমএস সতর্কবার্তা নিশ্চিত করারও নির্দেশনা দেওয়া হয়।
তবে মাঠপর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন কথা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার পরও ঈদের আগেই নগদ অর্থ সংকটে পড়েছেন বহু গ্রাহক। তারা বলছেন, এসব বিষয়ে নজরদারির অভাবে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে।

লোড হচ্ছে...