রাজনীতিসদর
ফুল আর উৎসবের আমেজে নগরভবনে প্রবেশ করলেন প্রশাসক অ্যাড. সাখাওয়াত
NewsView

নিউজভিউ
এক ভিন্ন আমেজ আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসনিক অধ্যায় শুরু করলেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দলীয় নেতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে নগরভবনের দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সকাল ৯টার দিকে এক উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বর্ষীয়ান নেতা অ্যাডভোকেট আবুল কালামকে সাথে নিয়ে নগরভবনে প্রবেশ করেন নবনিযুক্ত প্রশাসক। নগরভবনের প্রধান ফটক থেকে শুরু করে প্রশাসকের দপ্তর পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানান শত শত নেতাকর্মী।
সাখাওয়াত হোসেন খান নগরভবনে পৌঁছালে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি প্রতিটি দপ্তরের কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন এবং নগরীর প্রশাসনিক চাকা সচল রাখতে ও জনসেবা নিশ্চিত করতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরে প্রশাসকের জন্য নির্ধারিত বিশেষ কক্ষে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন। দায়িত্ব গ্রহণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জানান, আধুনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য। এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান আর করতালি দিয়ে তাঁকে অভিনন্দন জানান।
এই বিশেষ মুহূর্তে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসূফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, এবং সাবেক প্রভাবশালী কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও শওকত হাসেম শকু। এছাড়াও শাহেনশাহ, সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা, দিলারা মাসুদ ময়না, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...