শিল্প-সাহিত্য-সংস্কৃতিসদর
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আনন্দধারার সংগীত প্রতিযোগিতা শুক্রবার
NHP NewsView

নিউজভিউ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দধারা’। ২৫ বৈশাখ ১৪৩৩ শুক্রবার (৮ মে) শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে। আয়োজনের শুরুতে থাকছে রবীন্দ্রসংগীত প্রতিযোগিতা এবং বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগঠন সূত্রে জানা গেছে, ওই দিন সকাল ৯টা থেকে প্রতিযোগীদের নাম নিবন্ধন শুরু হবে এবং সাড়ে ৯টায় মূল প্রতিযোগিতা আরম্ভ হবে। চারটি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে: ‘ক’ বিভাগে শিশু থেকে চতুর্থ শ্রেণি, ‘খ’ বিভাগে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি, ‘গ’ বিভাগে অষ্টম থেকে এসএসসি এবং ‘ঘ’ বিভাগে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সর্বসাধারণ অংশ নিতে পারবেন। সকল বিভাগের জন্য প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে রবীন্দ্রসংগীত।
আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সকালের প্রতিযোগিতার পর সন্ধ্যা ৬টায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। এছাড়া জন্মজয়ন্তীর মূল পর্বে থাকবে রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, আবৃত্তি এবং আনন্দধারার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠান সফল করতে আনন্দধারার পক্ষ থেকে সংস্কৃতিমনা নগরবাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রতিযোগিতার বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১-৬১৮২৫২ অথবা ০১৮১৯-১৪২৯৩৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

লোড হচ্ছে...