নারায়ণগঞ্জসদর
তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবি ছাত্র ফ্রন্টের
NewsView

নিউজ ভিউ
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে অর্নাস ও ডিগ্রি প্রথম বর্ষের নবীন বরণ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে অনুষ্ঠানে বক্তারা তোলারাম কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় রূপান্তর করার দাবি জানান।
ইফতি আহাম্মেদ জিহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার সদ্যসচিব আবু নাঈম খান বিপ্লব, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ভবানী সংকর রায়, ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ প্রমুখ।
নেতারা বলেন, পর্যাপ্ত আবাসন ও পরিবহন ব্যবস্থার অভাব, লাইব্রেরি ও সেমিনার সংকটে কলেজে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তাঁরা সর্বজনীন, বৈষম্যহীন, সেক্যুলার ও গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান। আলোচনা পর্বের পর কলেজের শিক্ষার্থীদের দ্বারা সাংস্কৃতিক পরিবেশনা হয়।

লোড হচ্ছে...