নারায়ণগঞ্জসোনারগাঁও
কাঁচপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি টাকার চিংড়ি রেণু উদ্ধার
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা এই অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত প্রায় ৪৭ লাখ ৩৪ হাজার পিস রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩৬ লাখ টাকা বলে জানানো হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একটি চক্র অবৈধভাবে চিংড়ি রেণু পাচার করছে। এরই প্রেক্ষিতে কাঁচপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়। অভিযানে একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ এই রেণু পোনা উদ্ধার করা হয়। তবে রেণুগুলো পরিবহনের দায়ে আটককৃত চালক ও হেল্পারকে ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
জব্দকৃত অবৈধ চিংড়ি রেণুগুলো বুধবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অসাধু চক্রের বিরুদ্ধে কোস্ট গার্ডের এই কঠোর অবস্থান মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লোড হচ্ছে...