নারায়ণগঞ্জসদর
শেখ হাসিনা সুস্থ সংস্কৃতি ধ্বংস করে ভারতে পালিয়েছে: সানি
NewsView

নিউজ ভিউ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে এক বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহরের উকিলপাড়া এলাকায় আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মূলধারার সংস্কৃতি আজীবন লালন ও জনগণের মধ্যে ধারণ করে রাখতে জাসাস গঠন করেছিলেন। তাঁর এই মুক্ত চিন্তার ফসল হিসেবে জাসাস আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই সাথে বাংলাদেশে সুস্থ সাংস্কৃতিক ধারা বজায় রাখতে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশের সুস্থ সংস্কৃতি বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছে। দেশীয় সংস্কৃতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে জাসাস।
ডাঃ এম এ লতিফ তুষার এর সভাপতিত্বে এবং আলমগীর হোসেন রানার সঞ্চালনায় এই সভায় উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মো. নাজির আহমেদ নজির, হারুনুর রশিদ মুকুল, হাজী শহিদুল ইসলাম রিপন, মনসুরুল আলম মনি, জাহাঙ্গীর হোসেন মিজি, মো. এনামুল হক খান এবং মহানগর জাসাস এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন। আরও উপস্থিত ছিলেন শেখ মাগফুর ইসলাম পাপন, এম এ হালিম মুসা, কবির সিকদার, এডভোকেট গালিব, মো. আঃ রউফ, এডভোকেট মমিন, ইমরান হোসনে মুন্না, মো. রনি, এডভোকেট মতিউর রহমান মতিন, মো. স্বপন, রহিম হোসেন বাবুল, এম এ সাত্তার ভুট্টো, মোতালিব, ইকবাল হোসেন, নুরুননবী মাইকেল, আসিফ মাহমুদ, বুলবুল রাজা মিঠু, হারুন অর রশিদ এবং সদস্য সচিব বদিউজ্জামান ইমনসহ জেলা ও মহানগরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। বক্তারা সুস্থ দেশীয় সংস্কৃতি রক্ষায় জাসাস-এর পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...