নারায়ণগঞ্জসদর
নারায়ণগঞ্জে ১৩ হাটে জমা পড়ল ১৪৮ দরপত্র
NewsView5

নিউজভিউ ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা-এ অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়ার লক্ষ্যে আহ্বান করা দরপত্রের প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়া গেছে। সোমবার (১৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩টি হাটের বিপরীতে মোট ১৪৮টি দরপত্র জমা পড়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। তিনি জানান, ঈদ সামনে রেখে পশুর হাট ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
উপজেলা প্রশাসনের তালিকায় আছে:
১. গোগনগর ইউনিয়নের পুরাতন স্টেডিয়াম সংলগ্ন খোলা স্থান (আরা বেগম পুকুরপাড় সংলগ্ন)।
২. দেলপাড়া বালুর মাঠ সংলগ্ন খোলা জায়গা।
৩. আলীরটেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকা।
৪. গোগনগর ইউনিয়নের আদমজী চেয়ারম্যান বাড়ি ।
৫. বিসিক নগরী ভূইগড় চিতাশাল সংলগ্ন সময় বাজার হাট, সিদ্ধিরগঞ্জ।
৬. বক্তাবলী বাজার সংলগ্ন বালুর জায়গা।
৭. পশ্চিম বক্তাবলী সংলগ্ন মজিদ ইমাম আলী রোড এলাকা।
৮. বক্তাবলীর গিরিধারা গ্রাম সংলগ্ন বালুর মাঠ ।
৯. কুতুবপুর ইউনিয়নের ভূইগড় ও পাগলা বাজার সংলগ্ন এলাকা।
১০.কুতুবপুরের ভূইগড় তেঁতুলতলা।
১১.শিমরাইল-সাইনবোর্ড সংলগ্ন খালি মাঠ।
১২.আলীগঞ্জ ও বরইতলা টি আই দানা ট্রাকস্ট্যান্ড সংলগ্ন মাঠ।
১৩.পাগলা বাজার ট্রাকস্ট্যান্ড মাঠ।
এর আগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দরপত্র বিক্রির প্রথম ধাপ চলবে ১৮-১৯ মে পর্যন্ত। একই সময়ে দরপত্র জমাও নেওয়া হচ্ছে। দ্বিতীয় ধাপের দরপত্র বিক্রি ২০ মে এবং জমা গ্রহণ চলবে ২১ মে পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দরপত্র জমা দেওয়ার সময় মোট দরমূল্যের ৩০ শতাংশ জামানত জমা দিতে হবে। অনুমোদিত ইজারাদারকে নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। এছাড়া কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা জনদুর্ভোগ সৃষ্টি হলে ইজারা বাতিলের ক্ষমতা প্রশাসন সংরক্ষণ করবে।

লোড হচ্ছে...