অর্থ-বাণিজ্য
ওসমান হাদির মৃত্যুতে বিকেএমইএ’র শোক, বিচার দাবি
NewsView

নিউজ ভিউ
জুলাই বিপ্লবের অন্যতম সম্মুখযোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ। বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে বিকেএমইএ জানায়, শরীফ ওসমান হাদি ছিলেন রাষ্ট্রের এক সাহসী সন্তান। স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে এভাবে কারো কণ্ঠ রোধ করে দেওয়া কোনো গণতান্ত্রিক সমাজ বা রাষ্ট্রের জন্য শুভকর নয়। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সুস্থ ধারার মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করা হয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়।
পোশাক শিল্প খাতের এই শীর্ষ সংগঠন সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেছে, অনতিবিলম্বে শরীফ ওসমান হাদির হত্যাকারী এবং এই বর্বরোচিত হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা কুশীলব ও ষড়যন্ত্রকারীদের দ্রুত শনাক্ত করতে হবে। একই সাথে তাদের দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, মহান আল্লাহর দরবারে আমাদের প্রার্থনা—তিনি যেন জুলাই আন্দোলনের এই অগ্রসৈনিকের সকল ত্রুটি মার্জনা করে তাকে শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ইন্তেকাল করেন শরীফ ওসমান হাদি।

লোড হচ্ছে...