নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রচারণার দায়িত্বে সজল ও শাহেদ
NewsView

নিউজভিউ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে মহানগর যুবদলের শীর্ষ দুই নেতাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। আসনভিত্তিক কেন্দ্রীয় সমন্বয় কমিটিতে নারায়ণগঞ্জ-৫ আসনের দায়িত্ব পেয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদ।
গত ২০ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি থেকে দেশব্যাপী আসনভিত্তিক এই সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। মূলত মাঠপর্যায়ে প্রচার-প্রচারণা গতিশীল করা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করতেই এই বিশেষ টিম গঠন করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৫ আসনে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম এই দায়িত্বপ্রাপ্তিতে মনিরুল ইসলাম সজল ও শাহেদ আহমেদসহ সমন্বয় কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “মনিরুল ইসলাম সজল ও শাহেদ আহমেদের মতো নিবেদিতপ্রাণ ও দক্ষ সংগঠকদের সমন্বয় কমিটিতে দায়িত্ব দেওয়া দলীয় প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে। আমি বিশ্বাস করি, তাদের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করলে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।”
দায়িত্ব পাওয়ার পর মহানগর যুবদলের নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কমিটির এই আস্থার প্রতিদান তারা মাঠপর্যায়ে কাজের মাধ্যমে দিতে চান। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া এবং ভোটকেন্দ্রভিত্তিক সাংগঠনিক শক্তি বৃদ্ধি করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
নির্বাচনী তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণার ডামাডোল শুরু হয়েছে।

লোড হচ্ছে...