নারায়ণগঞ্জ
জীবন বাজি রেখে কাজ করব: মাসুদুজ্জামান
NewsView

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মাসুদুজ্জামান মাসুদকে মনোনয়ন দেওয়ায় দলের উচ্চ নেতৃত্বকে বিশাল র্যালির মাধ্যমে ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জানানো হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ যুক্ত হয়ে শহরকে জনসমুদ্রে পরিণত করেন।
খানপুর হাসপাতাল রোড থেকে শুরু হওয়া এই র্যালিটি চাষাড়া হয়ে মন্ডল পাড়ায় গিয়ে সমাবেশে রূপ নেয়। পথজুড়ে স্লোগান, ব্যানার এবং নেতাকর্মীদের অভূতপূর্ব উদ্দীপনায় নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচনী উত্তেজনা নতুন মাত্রা পায়।
সমাবেশে মাসুদুজ্জামান মাসুদ বলেন, "এ মনোনয়ন আমার ব্যক্তিগত অর্জন নয়—নারায়ণগঞ্জ-৫ আসনের সর্বস্তরের মানুষের ভালোবাসা, বিশ্বাস এবং গণতন্ত্রকামী জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রতি আমি গভীর কৃতজ্ঞ।" তিনি অঙ্গীকার করে বলেন, "দল আমার প্রতি যে আস্থা রেখেছে, আমি সেই আস্থার মর্যাদা রক্ষায় জীবন বাজি রেখে কাজ করব।"
জনমানুষের জনপ্রিয় নেতা, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী হিসেবে পরিচিত মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে এই র্যালি ঐক্যের প্রতীক হয়ে ওঠে।
জনগণের উদ্দেশে তিনি বলেন, "এ আসনের উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি জনগণের পাশে আছি এবং থাকব। নারায়ণগঞ্জ-৫ আসন হবে বিএনপির দূর্গ, এই দুর্গকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।"
এই বিশাল কর্মসূচিতে জেলা, মহানগর ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল ও শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু ও আনোয়ার হোসেন আনু; আহ্বায়ক কমিটির সদস্য হাজী ফারুক হোসেন, মাহাবুব উল্লাহ তপন, অ্যাডভোকেট বিল্লাল হোসেন সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরুদ্দিন, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম খন্দকার, স্বেচ্ছাসেবক দলের মহানগর সভাপতি শাখাওয়াত ইসলাম রানা সহ সদর ও বন্দর উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, "তাঁর মতো স্বচ্ছ, দায়িত্বশীল এবং জনগণের কল্যাণে নিবেদিত নেতা আজকের রাজনৈতিক পরিমণ্ডলে অত্যন্ত প্রয়োজন। তাঁর নেতৃত্বে এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও ত্বরান্বিত হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম নতুন গতি পাবে।"

লোড হচ্ছে...