নারায়ণগঞ্জসোনারগাঁও
মোগরাপাড়া থেকে অঞ্জন দাসের দ্বিতীয় গণসংযোগ শুক্রবার
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী জননেতা অঞ্জন দাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গণসংযোগ কর্মসূচি আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই গণসংযোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, নারী ও যুবসমাজের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের সমস্যা শোনা এবং জননেতা অঞ্জন দাস তাঁর রাজনৈতিক কর্মপরিকল্পনা তুলে ধরবেন।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির সূচনা হবে বিকাল ৪ ঘটিকায় মোগড়াপাড়া চৌরাস্তা থেকে।
অঞ্জন দাস, যিনি একইসঙ্গে গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান, তাঁর এই গণসংযোগকে জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপন এবং গণতান্ত্রিক রাজনীতির শক্ত ভিত গড়ে তোলার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা কর্মসূচিতে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছে।

লোড হচ্ছে...