রাজনীতি
খাদ্য-পুষ্টির অভাবে যেন কোনো মানুষের ঈদ ম্লান না হয়: মাসুদুজ্জামান
NHP NewsView

নিউজভিউ
পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ত্যাগের মহিমাকে ধারণ করে নারায়ণগঞ্জের প্রায় দুই হাজার একশ অসহায় ও নিম্নআয়ের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। মঙ্গলবার (১৭ মার্চ) দিনব্যাপী নগর ও বন্দরের বিভিন্ন এলাকায় তাঁর এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এদিন নাসিক ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ১১০০ পরিবারের মাঝে ১ কেজি করে গরুর মাংস বিতরণ করা হয়। একইসঙ্গে ২১ ও ২৩ নম্বর ওয়ার্ডসহ মদনপুর, মুছাপুর ও কলাগাছিয়া ইউনিয়নের প্রায় ১০০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের আগে এমন পুষ্টিকর খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে সাধারণ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা যায়।
সহায়তা বিতরণকালে সমাজসেবক মাসুদুজ্জামান বলেন, "রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবানরা যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবে কোনো পরিবারই উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হবে না। আমাদের লক্ষ্য হচ্ছে—খাদ্য বা পুষ্টির অভাবে যেন কোনো মানুষের ঈদ ম্লান না হয়।" তিনি আরও জানান, পুরো রমজান মাসজুড়েই তাঁর এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকৃত অভাবী মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত মনিটরিং টিমের তালিকায় সুশৃঙ্খলভাবে এই বিতরণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শহীদুল ইসলাম রিপন, আমির হোসেন, মনিরুল ইসলাম রবি, মমিনুল ইসলাম বাবু, রিপন মাতবর, কবির, ইমাম হোসেন বাদল, হাজী মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জে শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণের মতো জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

লোড হচ্ছে...