নারায়ণগঞ্জসদর
কারাগারের পাশে ঝুটের গুদাম ও করাতকলে ভয়াবহ অগ্নিকাণ্ড
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাতটায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশের একটি ঝুটের গুদাম থেকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের একটি করাতকলেও (স’ মিল) ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করলেও দাহ্য পদার্থ থাকায় তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা ও ধোঁয়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মন্ডলপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান জানান, বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। রাত পৌনে নয়টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলেও তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

লোড হচ্ছে...