শিক্ষা
এসএসসি পরীক্ষা শুরু ২১ এপ্রিল
NewsView

নিউজভিউ
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সূচি জানানো হয়।
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ২১ এপ্রিল ২০২৬ থেকে দেশের সকল সাধারণ শিক্ষা বোর্ডে একযোগে তত্ত্বীয় পরীক্ষা শুরু হবে। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে।
তত্ত্বীয় পরীক্ষার বিস্তারিত সময়সূচি
২১ এপ্রিল (মঙ্গলবার): বাংলা ১ম পত্র / সহজ বাংলা ১ম পত্র
২৩ এপ্রিল (বৃহস্পতিবার): বাংলা ২য় পত্র / সহজ বাংলা ২য় পত্র
২৬ এপ্রিল (রবিবার): ইংরেজি ১ম পত্র
২৮ এপ্রিল (মঙ্গলবার): ইংরেজি ২য় পত্র
৩০ এপ্রিল (বৃহস্পতিবার): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
০৩ মে (রবিবার): গণিত
০৫ মে (মঙ্গলবার): বাংলাদেশ ও বিশ্বপরিচয়
০৭ মে (বৃহস্পতিবার): ইসলাম ও নৈতিক শিক্ষা / হিন্দুধর্ম / বৌদ্ধধর্ম / খ্রিষ্টধর্ম ও নৈতিক শিক্ষা
১০ মে (রবিবার): পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) / বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা / ফিন্যান্স ও ব্যাংকিং
১১ মে (সোমবার): ভূগোল ও পরিবেশ
১২ মে (মঙ্গলবার): গার্হস্থ্য বিজ্ঞান / কৃষিশিক্ষা / সঙ্গীত / আরবি / সংস্কৃত / পালি / শারীরিক শিক্ষা ও ক্রীড়া / চারু ও কারুকলা (তত্ত্বীয়)
১৩ মে (বুধবার): হিসাববিজ্ঞান
১৪ মে (বৃহস্পতিবার): রসায়ন (তত্ত্বীয়) / পৌরনীতি ও নাগরিকতা / ব্যবসায় উদ্যোগ
১৭ মে (রবিবার): উচ্চতর গণিত (তত্ত্বীয়) / বিজ্ঞান
২০ মে (বুধবার): জীববিজ্ঞান (তত্ত্বীয়) / অর্থনীতি
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি
তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সময়সীমা: ৭ জুন হতে ১৪ জুন পর্যন্ত।
শুরু: প্রতিদিন সকাল ১০টা হতে।
নম্বর জমা: ১৮ জুনের মধ্যে নম্বর ও উত্তরপত্র বোর্ডে জমা দিতে হবে।
বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ প্রয়োজনে এই সময়সূচি পরিবর্তন করা হতে পারে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (MCQ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার মাঝে কোনো বিরতি থাকবে না।

লোড হচ্ছে...