আন্তর্জাতিক
অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি
NewsView4

নিউজভিউ ডেস্ক
তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা দুই দলের শাসনের অবসান হলো। পর্দার অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয় অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠানে সকাল সাড়ে ১০টার দিকে শপথ নেন তিনি। বার্তা সংস্থা এনডিটিভি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। জোট সরকারের শরিক হিসেবে কংগ্রেসের শীর্ষ নেতারাও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
এর আগে তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার শনিবার রাতে বিজয়কে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে বিজয়ের সঙ্গে শপথ নিয়েছেন তাঁর দলের ৯ জন মন্ত্রী।

লোড হচ্ছে...