নারায়ণগঞ্জসদর
বিজয় স্তম্ভে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের শ্রদ্ধা
NewsView

নিউজভিউ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সামাজিক সংগঠন ‘নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল’। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় সংগঠনের সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে চাষাড়ার বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান বলেন, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ প্রমাণ করেছে সাহস ও দৃঢ়তা থাকলে একটি জাতি কীভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ভাষা আন্দোলন থেকে যে সংগ্রামের পটভূমি রচিত হয়েছিল, তারই চূড়ান্ত রূপ ছিল আমাদের স্বাধীনতা। আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন ভূখণ্ড।"
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি আরও বলেন, "দেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর পার হলেও আজও আমরা কাঙ্ক্ষিত সুফল পাইনি। এখনো ইনসাফ, সুবিচার ও গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। একটি সার্বভৌম ও উন্নত রাষ্ট্র গড়তে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং যেকোনো আধিপত্যবাদী শক্তিকে রুখে দিতে হবে।"
এ সময় নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের অন্যতম সংগঠক আব্দুল্লাহ আল মারুফ, শহিদুল ইসলাম, হৃদয় মীর, সাইফুর ঈমন, শরীফ হোসেন, নাহিদ হাসান, সাজ্জাদ রায়হান ও মোহাম্মদ লালনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...