রাজনীতিসদর
শহীদ মিনার শ্রদ্ধা জানালেন যুব ফেডারেশন
NewsView

নিউজভিউ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ যুব ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ এই শ্রদ্ধা জানান।
জেলা আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লার নেতৃত্বে যুব ফেডারেশনের নেতাকর্মীরা ব্যানারসহ শহীদ মিনারে উপস্থিত হন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন জেলা কমিটির মুখপাত্র গাজী রাকিবুল ইসলাম হিমেল, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ আকাশ এবং কার্যকরী সদস্য আল মেহেদী ও সানজিদা ইসলাম ইলমা।
এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক রফিকুল বাপ্পি ও যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল মুইজ। সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন গণসংহতি আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক জিয়াউর রহমান।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগই বাঙালি জাতির চেতনার মূল ভিত্তি। তাঁদের রক্তের বিনিময়ে আমরা আজ মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি।
বক্তারা আরও বলেন, "শহীদদের আদর্শ বাস্তবায়ন করতে হলে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একুশের চেতনাকে ধারণ করে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা এখন সময়ের দাবি।"
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

লোড হচ্ছে...