নারায়ণগঞ্জবন্দর
স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার ভুক্তভোগীর বিষপান, অভিযুক্ত নারায়ণগঞ্জে আটক
NHP NewsView

নিউজভিউ
নাটোরে রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা ও ভুক্তভোগীর বিষপানে আত্মহত্যার চেষ্টার ঘটনায় জড়িত মূল অভিযুক্ত মো. হৃদয়কে (১৮) নারায়ণগঞ্জ থেকে আটক করেছে র্যাব-১১। শুক্রবার (১০ এপ্রিল) রাতে বন্দর নবীগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-১১-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
র্যাব-১১-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গত ৭ এপ্রিল বিকেলে নাটোরের বড়াইগ্রাম এলাকায় এক স্কুলছাত্রীকে (১৪) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। মামলার এজাহার ও র্যাবের তথ্য অনুযায়ী, ওই দিন স্কুলছাত্রী তার বাবার সাথে জোনাইল বাজারে গিয়েছিল। একা বাড়ি ফেরার পথে জোনাইল মহিলা কলেজ এলাকায় পৌঁছালে অভিযুক্ত হৃদয় হোসেন তাকে জোরপূর্বক কাঁধে তুলে পাশের একটি ঘাসের জমিতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ছাত্রীর চিৎকারে স্থানীয় একজন এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর পুনরায় ওই ছাত্রীর পথরোধ করে অভিযুক্ত একই চেষ্টা চালায় এবং বিষয়টি কাউকে না জানাতে হুমকি দেয়।
র্যাব আরও জানায়, এই ঘটনার পর লোকলজ্জার ভয়ে ওই স্কুলছাত্রী বাড়িতে গিয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং গত ৯ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর থেকেই অভিযুক্তকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত হৃদয়কে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে আটক করা হয়। আটককৃত হৃদয় নাটোর জেলার বড়াইগ্রাম থানার পারবোর্নী এলাকার কোরমান আলীর ছেলে।
র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

লোড হচ্ছে...