নারায়ণগঞ্জ
সিদ্ধিরগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন, দেড় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি
NewsView5

নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কেমিক্যাল কারখানার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টার বেশি সময় ধরে কাজ করলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত আগুন জ্বলছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল কারখানার গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন গোডাউনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে গোডাউনে দাহ্য কেমিক্যাল থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

লোড হচ্ছে...