নারায়ণগঞ্জসদর
খামেনি হত্যা ও ইরানে হামলার প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ
NHP NewsView

নিউজভিউ
ইরানে ইসরায়েলি সামরিক অভিযান এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের ফতুল্লায় উত্তাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল ৪টায় ফতুল্লার কাঠেরপুল এলাকাবাসীর উদ্যোগে এই বিশাল কর্মসূচি পালিত হয়। কয়েকশ সাধারণ ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে বিক্ষোভটি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কাঠেরপুল এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলটি লিংক রোড হয়ে শিবু মার্কেট এলাকা ঘুরে সস্তাপুর ও জেলা পরিষদ এলাকা অতিক্রম করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীদের "ইসরায়েল-আমেরিকা নিপাত যাক" এবং "মুসলিম উম্মাহ এক হও" সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
কাঠেরপুল এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. টিটু-র সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মো. আবু রায়হান, মো. আলী হোসেন, মো. মাসুম, মো. জুয়েল, মো. রাজু ও মো. হৃদয়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিক্ষোভকারীরা স্লোগানের মাধ্যমে এই হামলার জন্য জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়ের নীরবতার কঠোর সমালোচনা করেন।
সমাবেশে বক্তারা বলেন, ইরানে এই নগ্ন হামলা এবং বিশ্বনেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনা সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত হেনেছে। এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। বক্তারা অবিলম্বে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবি জানান এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।

লোড হচ্ছে...