আদালত
আরেক হত্যা মামলায় আইভী শ্যোন অ্যারেস্ট
NHP NewsView

নিউজভিউ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাব্বী হত্যা মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আদালতের পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ইন্টেরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে রোববার (১২ এপ্রিল) আদালত শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মামলায় তাঁর জামিন আবেদনও নামঞ্জুর করা হয়েছে।
এ বিষয়ে আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন গণমাধ্যমকে বলেন, সেলিম মণ্ডল হত্যা মামলার মূল এজাহারে ডা. সেলিনা হায়াৎ আইভীর নাম ছিল না। তাকে এ মামলায় বেআইনিভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তিনি দাবি করেন।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, সব মিলিয়ে বর্তমানে সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ১২টি মামলায় গ্রেপ্তার রয়েছেন। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে বিভিন্ন মামলায় পর্যায়ক্রমে গ্রেপ্তার দেখানো হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন সময় দায়ের হওয়া নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হচ্ছে। গত বছরের নভেম্বরে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দিলেও পরবর্তীতে বিষয়টি আপিল বিভাগে গড়ায়। এরপর গত ১৮ নভেম্বর ফতুল্লা ও সদর থানার আরও পাঁচটি মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। সর্বশেষ সিদ্ধিরগঞ্জের জোড়া হত্যা মামলাসহ মোট ১২টি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

লোড হচ্ছে...