জাতীয়
মন্ত্রী-প্রতিমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ
NewsView5

নিউজভিউ ডেস্ক
সরকারি চাকরির বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন নির্ধারণ করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব এবং উপমন্ত্রীর একান্ত সচিবদের মূল বেতন জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ৯ম গ্রেডের ৮ম ধাপ অনুযায়ী ৩২ হাজার ৫৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে এই বেতনের ওপর কোনো বার্ষিক ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে না। চাকরির মেয়াদকালে তাদের মূল বেতন অপরিবর্তিত থাকবে। তবে বিধি অনুযায়ী প্রাপ্য বাসাভাড়া, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা তারা পাবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বাইরে থেকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত এসব কর্মকর্তা পেনশন, গ্র্যাচুইটি বা প্রভিডেন্ট ফান্ড সুবিধা পাবেন না। কারণ তারা সরকারি চাকরির স্থায়ী কর্মচারী নন।
অর্থ বিভাগের মতে, নতুন এই নির্দেশনার ফলে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের দপ্তরে নিয়োজিত ব্যক্তিগত কর্মকর্তাদের বেতন-ভাতা ও আর্থিক সুবিধা সংক্রান্ত দীর্ঘদিনের অস্পষ্টতা দূর হবে এবং ভবিষ্যতে এ ধরনের নিয়োগের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনা আরও সহজ হবে।

লোড হচ্ছে...