নারায়ণগঞ্জসদর
ডেঙ্গু আক্রান্ত নেতা চঞ্চলের শারিরীক অবস্থার খোঁজ নিলেন টিপু
NewsView

অসুস্থ কর্মীর প্রতি দলের সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন চঞ্চলের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চাষাড়া হেলথ রিসোর্ট হাসপাতালে গেলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চঞ্চল বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে এড. টিপু হাসপাতালে পৌঁছে অসুস্থ নেতা আলমগীর হোসেন চঞ্চলের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
নেতাকর্মীদের পাশে দলের এই অবস্থানকে সাংগঠনিক সংহতির উদাহরণ হিসেবে দেখছেন তৃণমূল কর্মীরা।
এ সময় এড. টিপু'র সঙ্গে ছিলেন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম, কৃষক দলের নেতা মাহবুল আলম, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মাসুম খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...