রাজনীতি
খানপুর কন্টেইনার পোর্ট হলে স্থায়ী যানজটে পড়বে শহর: খোরশেদ
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের খানপুরে কন্টেইনার পোর্ট নির্মাণের কাজকে 'জনবিরোধী ও অপরিকল্পিত' আখ্যা দিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন নাগরিক সংগঠন 'ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ'-এর নেতারা। সংগঠনের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সদস্য সচিব আনোয়ার মাহমুদ বকুল এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান। তারা বলেন, ঘনবসতিপূর্ণ শহরের মাঝখানে এমন প্রকল্প বাস্তবায়ন হলে নারায়ণগঞ্জ শহর অবাসযোগ্য হয়ে পড়বে।
বিবৃতিতে নেতারা উল্লেখ করেন যে নারায়ণগঞ্জবাসী বর্তমানে যানজটে চরম ভোগান্তির শিকার। এর মধ্যে শহরের মূল কেন্দ্রে এবং বিশেষ করে ৩-শ শয্যা বিশিষ্ট হাসপাতালের পাশে কন্টেইনার পোর্ট স্থাপন করা হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। পোর্টটি চালু হলে প্রতিদিন শত শত বিশাল ট্রেইলার ও কভার্ড ভ্যান শহরের সরু সড়ক দিয়ে চলাচল করবে। অথচ এই শহরে ৩০-৩২ চাকার ভারী যান চলাচলের মতো কোনো প্রশস্ত রাস্তা নেই। এর ফলে যানজট যেমন স্থায়ী রূপ নেবে, তেমনি জরুরি সেবা ও হাসপাতালে যাতায়াতকারী রোগীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়বেন।
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, পানগাঁও কন্টেইনার পোর্ট যেখানে এখনো পূর্ণ সক্ষমতায় চালু করা সম্ভব হয়নি, সেখানে শহরের প্রাণকেন্দ্রে নতুন আরেকটি পোর্টের প্রয়োজনীয়তা নিয়ে বড় ধরনের প্রশ্ন রয়েছে। তিনি পরামর্শ দেন যে যদি শিল্পের প্রয়োজনে নতুন পোর্টের দরকার হয়, তবে তা কাঁচপুর ইপিজেড সংলগ্ন এলাকায় অথবা বক্তাবলীর বিসিক সংলগ্ন নদীর তীরে স্থাপন করা যেতে পারে। কাঁচপুরে হাইওয়ে সুবিধা এবং বক্তাবলীতে মোক্তারপুর ফ্লাইওভার ব্যবহারের সুযোগ থাকায় শহরের ওপর কোনো বাড়তি চাপ পড়বে না।
নেতারা আরও বলেন যে ফ্যাসিস্ট শাসন আমলে নেওয়া কোনো অপরিকল্পিত উন্নয়ন প্রকল্প তারা চান না। তাদের লক্ষ্য একটি নিরাপদ ও মানবিক নারায়ণগঞ্জ গড়ে তোলা। বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে তাদের জোরালো দাবি এই অযৌক্তিক প্রকল্পটি দ্রুত বাতিল করে শহরটিকে রক্ষা করা হোক। অন্যথায় সাধারণ মানুষকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

লোড হচ্ছে...