সাহিত্য-সংস্কৃতিসদর
সমাবর্তন ও ১৬ বছরের উৎসব উদযাপন করলো 'চন্দ্রবিন্দু'
NewsView

নিউজভিউ
উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো নারায়ণগঞ্জের অন্যতম সৃজনশীল শিক্ষাপ্রতিষ্ঠান ‘চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রের ষষ্ঠ সমাবর্তন ও ১৬ বছর পূর্তি উৎসব। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সমাবর্তনপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। ১৬ বছর ধরে শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে প্রতিষ্ঠানটির অবদানকে তুলে ধরে বক্তারা প্রশংসা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ বলেন, আজকের শিশু হবে আগামীর ভবিষ্যৎ। তারা গড়ে উঠবে মানবিক বিকাশের মধ্য দিয়ে এই কামনা করি।

চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল আলম নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ ও চন্দ্রবিন্দু শিশু মনন বিকাশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা হোসেন মাহামুদ আরিফ।
এতে, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

লোড হচ্ছে...