সারা দেশ
ফুলবাড়ীতে দুই আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
NewsView

নিউজভিউ ডেস্ক
ফুলবাড়ী রেল স্টেশনে আন্তঃনগর পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিরসহ স্টেশনকে আধুনিকায়ন, প্ল্যাটফরম সম্প্রসারণ, ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধিসহ ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগণ নামের ব্যানারে রেল স্টেশন প্ল্যাটফরম চত্বরে গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
দাবির সমর্থনে বক্তব্য রাখেন ফুলবাড়ী শাখা তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহবায়ক সৈয়দ সাইফুর ইসলাম জুয়েল, দিনাজপুর জেলা শাখা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, ফুলবাড়ী শাখা গণসংহতি আন্দোলনের সদস্যসচিব আব্দুল মোত্তালিব পাপ্পু, ফুলবাড়ী শাখা বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি মো. রবিউল ইসলাম, ফুলবাড়ী থানা ব্যবসায়ী সমিতির সদস্যসচিব মো. মানিক মণ্ডল, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহ্বয়ক শ্রমিক নেতা মো. হামিদুল হক, মো. মোতালেব হোসেন মহররম, শিহাব হোসেন, সাকিরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, এ অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে ফুলবাড়ীতে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দুটির যাত্রাবিরতির দাবি জানিয়ে এলেও কার্যকর কোনো পদক্ষেপ নেননি সংশ্লিষ্টরা। আগামী ১৭ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রেলপধ মন্ত্রী বরাবর ৮দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করা হবে। স্মারকলিপি পেশ করার ১৫ দিনের মধ্যে দাবিগুলো পূরণ করা না হলে আগামী দিনে দাবি আদায়ের জন্য ফুলবাড়ীর জনগণ অর্ধদিবস রেলপথ অবরোধসহ ফুলবাড়ী রেল স্টেশন ঘেরাও কর্মসূচি পালন করবেন।
এদিকে ফুলবাড়ী রেল স্টেশনে আসন স্বল্পতার কারণে এই স্টেশনে যাত্রা বিরতি ট্রেনগুলো রাজস্ব বৃদ্ধি পাচ্ছে না। ফুলবাড়ী স্টেশন সূত্রে জানা গেছে, ফুলবাড়ী স্টেশন দিয়ে ডাউনে ১১টি এবং আপ-এ ১১টি আন্তঃনগর ও মেইল ট্রেন যাতায়াত করে থাকে। এর মধ্যে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ও আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন দুইটির যাত্র বিরতি নেই ফুলবাড়ী রেল স্টেশনে। যেসব ট্রেন ফুলবাড়ী রেল স্টেশনে দাঁড়ায়, সেই ১১টি ট্রেন থেকে প্রতি মাসে প্রায় ৪৫ লাখ টাকার রাজস্ব আয় হচ্ছে,যা এক বছরে ৫ কোটি ৪০ লাখ টাকা দাঁড়ায়। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

লোড হচ্ছে...