নারায়ণগঞ্জসদর
আলীরটেকে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের সদর থানাধীন আলীরটেক ইউনিয়নের কুঁড়েরপাড় এলাকায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১১ জানুয়ারি) দুপুর ১টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টায় স্থানীয়রা বিকেল ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুঁড়েরপাড় এলাকার বড় বাড়ির খুবির হাজির বসতবাড়িতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশপাশের কয়েকশ মানুষ বালতি ও পানি নিয়ে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ চেষ্টার পর বিকেল ৩টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।
আগুনে ঘরের ভেতরে থাকা ফ্রিজ, আসবাবপত্র, স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রাথমিকভাবে দাবি করা হয়েছে, আগুনে প্রায় ১০ লাখ টাকার সমপরিমাণ মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সময় পরিবারের সদস্যরা দ্রুত ঘরের বাইরে বেরিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়দের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আগুনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত করা হয়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরে কাদের জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পুলিশ খোঁজখবর নিয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

লোড হচ্ছে...