অর্থ-বাণিজ্যসদর
সিদ্ধিরগঞ্জে সড়ক অবরোধ, পি.এম নিটেক্স বন্ধ ঘোষণা
NewsView

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পোশাক চুরির অভিযোগে এক শ্রমিককে চাকরিচ্যুত করার প্রতিবাদে শ্রমিক অসন্তোষ চরমে উঠেছে। রবিবার (৯ নভেম্বর) সকালে পি.এম নিটেক্স (প্রাঃ) লিঃ-এর বিক্ষুব্ধ শ্রমিকরা চাষাড়া-আদমজী আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। শ্রমিকদের এই আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
চাকরিচ্যুত শ্রমিকের পুনর্বহালের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করলে চাষাড়া-আদমজী সড়কে যান চলাচল স্থবির হয়ে পড়ে। পরে শিল্প পুলিশ এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে মধ্যস্থতা করেন।
নেতৃবৃন্দ শ্রমিকদের আশ্বাস দেন যে, এই জটিলতা নিরসনের জন্য সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই আশ্বাসের ভিত্তিতে শ্রমিকরা বেলা ১১টায় অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রতিষ্ঠানের সিদ্ধান্তপত্রে জানা যায়, গত ১ নভেম্বর গার্মেন্টের এক শ্রমিককে পোশাক চুরির অভিযোগে তাৎক্ষণিক অব্যাহতি দেওয়া হয়েছিল। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ থাকায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
রবিবার (৮ নভেম্বর) যখন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অভিযুক্ত শ্রমিককে দোষী সাব্যস্ত করে প্রতিবেদন দিতে চায়, তখন শ্রমিক প্রতিনিধিদের সাথে বাকবিতণ্ডা হয়। এরই পরিপ্রেক্ষিতে পি.এম নিটেক্স কর্তৃপক্ষ তাদের গার্মেন্টস বিভাগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

লোড হচ্ছে...