অর্থ-বাণিজ্য
মোহাম্মদ হাতেম টোকিওতে কর্পোরেট তথ্য বিনিময় সভায় যোগদান
জাপানি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা আলোচনা
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: জাপানে অনুষ্ঠিত ৩৮তম 'কর্পোরেট তথ্য বিনিময় সভা'য় অংশ নিলেন বিকেএমইএ এবং ইএবির সভাপতি মোহাম্মদ হাতেম। দ্য জাপান-বাংলাদেশ সোসাইটি-এর আয়োজনে টোকিওতে অনুষ্ঠিত এই সভায় বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বাণিজ্য পরিস্থিতি, দুর্নীতি চ্যালেঞ্জ এবং এলডিসি থেকে উত্তরণের প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরা হয়।
এই সভায় প্রায় ২০০ জন প্রতিনিধি সরাসরি এবং ১০০ জনের বেশি প্রতিনিধি অনলাইনে বিভিন্ন জাপানি কর্পোরেট ও ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেন।
সভায় উচ্চ পর্যায়ের জাপানি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দ্য জাপান-বাংলাদেশ সোসাইটির সভাপতি মাসাতো ওয়াতানাবে, জাইকার দক্ষিণ এশিয়া বিভাগের মহাপরিচালক ইয়ামাদা তেতসুয়া, জেট্রোর কান্ট্রি হেড কাজুইকি কাতাওকা এবং জেট্রোর সাবেক কান্ট্রি হেড আন্দো ইউজি। এছাড়াও মেটির সহকারী পরিচালক ওকামোটো কাতাওকা, বাংলাদেশে নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত হিরোয়োশি ইজুমি, মারুহিষা প্যাসিফিক কোং-এর চেয়ারম্যান হিরাইশি সান সহ জাপানের একজন সংসদ সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভার মূল আলোচনায় জাইকা ও জেট্রোর কান্ট্রি হেড বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও আর্থ-সামাজিক প্রেক্ষাপট, বাণিজ্য ও ব্যবসায়িক পরিবেশ, বিশেষ করে ব্যবসা পরিচালনায় দুর্নীতি ও ঘুষ সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরেন। একইসাথে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কারণে বাংলাদেশের উপর সৃষ্ট প্রভাব ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এই তথ্য বিনিময় সভাটি জাপানি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সরাসরি ধারণা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।

লোড হচ্ছে...