নারায়ণগঞ্জ
নগর উন্নয়নে তরুণদের সম্পৃক্ত করার আহ্বান অ্যাড. সাখাওয়াত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বিভিন্ন উন্নয়নমূলক ও জনসচেতনতামূলক কার্যক্রমে তরুণদের প্রতিনিধি হিসেবে যুব কাউন্সিলরদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। বুধবার (২৯ এপ্রিল) নগর ভবনের সভাকক্ষে নারায়ণগঞ্জ নগর যুব কাউন্সিলের উদ্যোগে এবং সিরাক-বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এক মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন বলেন, নগর যুব কাউন্সিল একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। তিনি শিশুদের টিকাদান কর্মসূচি, অটোরিকশা লাইসেন্সিং, প্রধানমন্ত্রী ঘোষিত খাল খনন কর্মসূচি, জলাবদ্ধতা নিরসন, মশক নিধন এবং মাদক প্রতিরোধে যুব কাউন্সিলরদের মাঠপর্যায়ে সম্পৃক্ত হয়ে কাজ করার নির্দেশ দেন। এছাড়া নগর যুব কাউন্সিলের নিয়মিত মাসিক সভা নগর ভবনের সভাকক্ষেই আয়োজনের বিষয়ে তিনি সম্মতি প্রদান করেন।
সভার শুরুতে সিরাক-বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠান যুব কাউন্সিলের কার্যক্রমের ওপর উপস্থাপনা প্রদান করেন। এরপর যুব কাউন্সিলের পক্ষ থেকে সম্পাদক রাকিবুল ইসলাম ইফতি তাদের অভিজ্ঞতা, চলমান বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রশাসকের নিকট তুলে ধরেন। সিরাক-বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকত জানান, এই যুব কাউন্সিল মডেলটি ইউএন-হ্যাবিট্যাট এবং ওয়ার্ল্ড আরবান ফোরামসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে।
নাসিক-এর নগর পরিকল্পনাবিদ ইঞ্জিনিয়ার মোঃ মঈনুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ নূর কুতুবুল আলম এবং মেডিকেল অফিসার শেখ মোস্তফা আলী। এছাড়া সভায় সিরাক-বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সচিব এবং যুব কাউন্সিলররা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা নগর উন্নয়নে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই ও অংশগ্রহণমূলক নগর গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

লোড হচ্ছে...