নারায়ণগঞ্জ
বহিষ্কারাদেশ প্রত্যাহার, বিএনপিতে ফিরলেন মুকুল-শকু-মুরাদ
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: দীর্ঘ প্রায় এক বছর পর নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক তিন নেতাকে ক্ষমা করে তাদের প্রাথমিক সদস্যপদ এবং বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুল, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু এবং সাবেক কাউন্সিলর মো. গোলাম নবী মুরাদকে দলে ফিরিয়ে নেওয়া হলো।
বুধবার (১৯ নভেম্বর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান যুগ্ম আহবায়ক মো. আতাউর রহমান মুকুল, মহানগর বিএনপির সাবেক সদস্য শওকত হাসেম শকু এবং নাসিকের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সাবেক সদস্য মো. গোলাম নবী মুরাদকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
দলের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, এই তিন নেতার আবেদনের প্রেক্ষিতে তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বহিষ্কৃত এই তিন নেতা নারায়ণগঞ্জের রাজনীতিতে প্রভাবশালী এবং জনগণের মাঝে পরিচিত। শওকত হাসেম শকু এবং মো. গোলাম নবী মুরাদ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনেরও (নাসিক) কাউন্সিলর ছিলেন।
জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের নির্বাচনী প্রচার কার্যক্রমে সম্পৃক্ত থাকার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সে সময় আতাউর রহমান মুকুল, শওকত হাসেম শকু ও মো. গোলাম নবী মুরাদকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।
দীর্ঘদিন পর তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ফিরবে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।

লোড হচ্ছে...