নারায়ণগঞ্জবন্দর
চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি ভূঁইয়া (৭৫) পরলোকগমন করেছেন। গত রবিবার দিবাগত রাত ১১টায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে তিনি কিডনিজনিত জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রয়াণে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার বাদ জোহর দুপুর ২টায় বন্দরের গকুলদাসের বাগ কুড়িপাড়া মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শুরুর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্দর থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এ সময় বিউগলের করুণ সুরে এই বীর সন্তানকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
জানাজা শেষে বন্দর উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা ইউনিট কমান্ডের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপর স্থানীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি ভূঁইয়া ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার উন্নয়ন ও মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান স্থানীয়রা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছেন।

লোড হচ্ছে...