নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ৩ আসনে ৬ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
NewsView

নিউজ ভিউ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। তফশিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র সংগ্রহের ধুম লেগেছে জেলা ও উপজেলা নির্বাচন কার্যালয়গুলোতে। গত ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় বুধবার রাত পর্যন্ত নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে তিনটি থেকে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে নারায়ণগঞ্জ-৫ আসনে, যেখানে তিনজন প্রার্থী ফরম নিয়েছেন। এছাড়া নারায়ণগঞ্জ-৪ আসনে দুইজন এবং নারায়ণগঞ্জ-১ আসনে একজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এখন পর্যন্ত নারায়ণগঞ্জ-২ এবং নারায়ণগঞ্জ-৩ আসন থেকে কোনো প্রার্থী বা তাঁদের প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, গত ১৫ ডিসেম্বর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের প্রথম দিন মাত্র একজন প্রার্থী ফরম সংগ্রহ করেছিলেন। তবে সময়ের সাথে সাথে প্রার্থীদের আগ্রহ বাড়ছে। সংগৃহীত ছয়টি মনোনয়নপত্রের মধ্যে দুইজন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এবং বাকি চারজন সরাসরি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ফরম নিয়েছেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, এখন পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণকারী প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের পাঁচটি আসনের নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা ছাড়াও আটজন সহকারী রিটার্নিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রার্থীরা চাইলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ছাড়াও সহকারী রিটার্নিং কর্মকর্তা কিংবা উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করেন। তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি।

লোড হচ্ছে...