নারায়ণগঞ্জসদর
পুলিশ নিয়োগ দালালের কোনো স্থান নেই: এসপি
NHP NewsView

নিউজভিউ
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টা থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়ার প্রথম দিন সফলভাবে সম্পন্ন হয়।
নিয়োগ বোর্ডের সভাপতি ও নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নিজেই উপস্থিত থেকে এই কার্যক্রমের তদারকি করেন। প্রথম দিনের পরীক্ষায় চাকরিপ্রত্যাশীদের প্রাথমিক নথিপত্র যাচাই ও শারীরিক যোগ্যতার মাপজোখ করা হয়। নিয়োগ প্রক্রিয়াকে শতভাগ দুর্নীতিমুক্ত ও নিরপেক্ষ রাখার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে জেলা পুলিশ।
পুলিশ সুপার প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ ও মেধাশোভন। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে পরবর্তী ধাপে ভালো করবে, কেবল তারাই নিয়োগ পাবে। এখানে দালালের কোনো স্থান নেই।” তিনি পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের কোনো প্রকার প্রতারক চক্র বা দালালদের খপ্পরে না পড়ার জন্য বিশেষভাবে সতর্ক করেন।
নিয়োগের প্রথম দিনে পুলিশ সুপারের সঙ্গে বোর্ডে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ইন্সপেকশন-২) নিশাত এ্যঞ্জেলা। এছাড়াও বোর্ডে বিশেষ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান এবং নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম (প্রশাসন ও অর্থ), তারেক আল মেহেদী (ক্রাইম এন্ড অপস্), মো. ইব্রাহিম হোসেন (ডিবি ও প্রসিকিউশন), ইসরাত জাহান পিপিএম (ডিএসবি), মো. সোহেল রানা (ট্রাফিক) এবং মো. হাসিনুজ্জামান (ক সার্কেল)।
স্বাস্থ্য পরীক্ষার তদারকিতে ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান ও ডা. আফরোজা আক্তার পলি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম দিনের প্রাথমিক বাছাইয়ে যারা উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আগামী ২২ ও ২৩ এপ্রিল ফিজিক্যাল এনডুরেন্স টেস্ট (PET)-এ অংশগ্রহণ করবেন।

লোড হচ্ছে...