নারায়ণগঞ্জসদর
অসুস্থ নেতার বাসভবনে সাবেক এমপি গিয়াসউদ্দিন
‘অনেকে বিপদ দেখলে পালিয়ে যায়’
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: দলের দুঃসময়ে পাশে থাকা নেতাকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করে জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন ফতুল্লায় অসুস্থ বিএনপি নেতা এ কে এম হেলালউদ্দিনকে দেখতে যান। এরপরই তিনি ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি একেএম হেলালউদ্দিনের বাসভবনে যান তিনি।
মুহাম্মদ গিয়াসউদ্দিন হেলালউদ্দিনের বাসভবনে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, কুশল বিনিময় করেন এবং দ্রুত সুস্থতা কামনা করে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
এসময় তিনি বলেন, "দলের দুঃসময়ে যারা ছিলেন তাদের খোঁজ রাখা দলের প্রতিটি নেতাকর্মীর কর্তব্য। আমরা হেলাল উদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করছি।"
অসুস্থ নেতাকে দেখার পর এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবু রহমান সুমনের সার্বিক তত্ত্বাবধানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন।
গণসংযোগে তিনি দলের একনিষ্ঠতা প্রসঙ্গে কঠোর বার্তা দেন, অনেকে কিন্তু বিপদ দেখলে পালিয়ে যায়, তখন নেতাকর্মীরা তাদের খুঁজেও পায় না, আবার সু-সময় হলে তারা বেরিয়ে আসে... আর আমরা কিন্তু বিপদ আর সু-দিন দুই দিনেই আছি, সব সময় নেতাকর্মীদের পাশে আছি।"
তিনি বলেন, তারা আনন্দের সাথে রাজনীতি করছেন এবং ফতুল্লার উন্নয়ন, জনগণের কল্যাণে কাজ করার পাশাপাশি সবার সঙ্গে সম্পর্ক রেখে সংগঠন করতে চান। তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম.সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কবির প্রধান, হাজী বিল্লাল হোসেন, যুগ্ম-সম্পাদক খন্দকার আক্তার হোসেন, মাঈনুল হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, শওকত আলী, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদ সহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...