নারায়ণগঞ্জ
মোহাম্মদ হাতেমের সাথে ঘটে যাওয়া অশোভন আচরণে শিল্প মালিক সমিতি নিন্দা
NewsView

বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেড কঠোর ভাষায় নিন্দা জানিয়েছে সরকারি তোলারাম কলেজে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের সাথে ঘটে যাওয়া অশোভন আচরণের। যে ব্যক্তি পঞ্চবটি বিসিকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং শিল্পাঞ্চলে শৃঙ্খলা ফিরিয়েছিলেন, তাঁকেই 'রাজনৈতিক রং লাগিয়ে হেনস্তা' করার অপচেষ্টা হচ্ছে বলে সমিতি অভিযোগ করেছে।
বুধবার (১২ নভেম্বর) বিসিক শিল্প মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ১১ নভেম্বর ২০২৫ দুপুরে সরকারি তোলারাম কলেজে আইবিডব্লিউএফ-এর উদ্যোগে আয়োজিত উদ্যোক্তা সম্মেলনে অতিথি হিসেবে যোগ দেন মোহাম্মদ হাতেম। বক্তব্য শেষ করে তিনি নির্ধারিত আসনে বসে থাকা অবস্থায় প্রধান অতিথির বক্তব্যের শেষ পর্যায়ে তাঁর সাথে কয়েকজন যুবক অশোভন আচরণ করেন, যা অত্যন্ত দুঃখজনক।
বিবৃতিতে সমিতির পক্ষ থেকে মোহাম্মদ হাতেমের অবদানের কথা তুলে ধরে বলা হয়, তিনি ছোট-বড় যে কোনো ব্যবসায়ীর বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
তাঁর একক প্রচেষ্টায় পঞ্চবটি বিসিকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সম্ভব হয়েছে।
বর্তমানে বিসিক শিল্পাঞ্চলে যে সুশৃঙ্খল পরিবেশ বিরাজ করছে, তার পেছনে তাঁর সম্পূর্ণ অবদান। তাঁর উদ্যোগে ৪৪ জন সিকিউরিটি গার্ড কাজ করছে এবং তিনটি গেট করা হয়েছে (চতুর্থ গেটটি প্রক্রিয়াধীন)। পূর্বে গেট না থাকায় অপরাধীরা সহজে বিসিকে বিচরণ করত, যা এখন অসম্ভব।
এছাড়া ৫ আগস্টের পর গার্মেন্টস সেক্টরে অসন্তোষ দেখা দিলেও নারায়ণগঞ্জ শান্ত ছিল, যার জন্য প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্টদের নিয়ে মোহাম্মদ হাতেম কাজ করেছেন।
সমিতি দৃঢ়ভাবে জানিয়েছে, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা হিসেবে সব সরকারের আমলেই তাকে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে হবে, এটাই স্বাভাবিক।
বিবৃতিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলা হয়, “কিন্তু কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক রং লাগিয়ে তাঁকে হেনস্তা করার অপচেষ্টা করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

লোড হচ্ছে...