নারায়ণগঞ্জসদর
ডোনাল্ড ট্রাম্প-নেতানিয়াহু দণ্ডপ্রাপ্ত অপরাধী: রফিউর রাব্বি
NHP NewsView

নিউজভিউ
ইরানে সাম্প্রতিক মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মনি সুপান্থর সভাপতিত্বে এবং দিনা তাজরীনের সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি নেতা নেতানিয়াহু উভয়ই নিজ নিজ দেশের আদালতে দণ্ডপ্রাপ্ত অপরাধী এবং তারা বর্তমানে বিশ্ব শান্তির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, জায়নবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদ আজ গোটা বিশ্বকে অনিরাপদ করে তুলেছে এবং জাতিসংঘ আমেরিকার তাবেদার প্রতিষ্ঠানে পরিণত হয়ে অকার্যকর হয়ে পড়েছে। এ সময় তিনি আমেরিকার এই 'বর্বরতার' বিরুদ্ধে বাংলাদেশ সরকার ও বিরোধী দলগুলোর জোরালো প্রতিবাদ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা ইরানে পরিচালিত এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবতার বিরোধী হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, সিপিবির জেলা সম্পাদক বিমল কান্তি দাস, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সমমনার উপদেষ্টা দুলাল সাহা ও কবি মুহাম্মদ সেলিম। বক্তারা বিশ্ববাসীকে এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

লোড হচ্ছে...