রাজনীতিসোনারগাঁও
সরে দাঁড়াইনি, গুজব ছড়িয়ে ভোটারদের বিভ্রান্ত করা হচ্ছে: গোলাম মসিহ
NewsView

নিউজভিউ
নির্বাচন ঘনিয়ে আসার মুখে নারায়ণগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসিহ তাঁর প্রার্থীতা নিয়ে ছড়ানো অপপ্রচার ও গুজবের কড়া জবাব দিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখা আয়োজিত ‘মার্চ ফর শরিয়াহ ইন সোনারগাঁও’ কর্মসূচির পূর্বে দেওয়া এক বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, তিনি কোনো অপশক্তির সাথে আঁতাত করেননি এবং শেষ পর্যন্ত নির্বাচনি মাঠে আছেন।
বক্তব্যে গোলাম মসিহ অভিযোগ করেন, হাতপাখার জোয়ার দেখে একটি চক্র পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। তিনি বলেন, “একটি মহল সাধারণ ভোটারদের বিভ্রান্ত করতে গুজব ছড়াচ্ছে যে আমি অন্য কোনো প্রতীকের সাথে আঁতাত করেছি বা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমি স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। আমি কারো সাথে মিশে যাইনি; হাতপাখা প্রতীক নিয়ে আপনাদের সেবায় আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইয়ে আছি।”
সোনারগাঁয়ের সচেতন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “জনগণ যখন স্বতঃস্ফূর্তভাবে হাতপাখার পক্ষে অবস্থান নিয়েছে, তখনই প্রতিপক্ষ এই ধরণের সস্তা অপপ্রচার চালাচ্ছে। আপনারা কোনো গুজবে কান দেবেন না। আমাদের ঐক্যবদ্ধ শক্তিই এই ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে। আগামী নির্বাচনে হাতপাখা মার্কায় ভোট দিয়ে আপনারা এই অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেবেন ইনশাআল্লাহ।”
সোনারগাঁওয়ে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, সোনারগাঁ থানার সভাপতি নূরুল আমিন খান, সোনারগাঁও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহা. ফারুক আহমেদ মুন্সীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সোনারগাঁয়ের মাটি ও মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে হাতপাখা কখনোই পিছু হটবে না এবং ষড়যন্ত্র করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা থামানো যাবে না।

লোড হচ্ছে...