নারায়ণগঞ্জসদর
ধলেশ্বরীতে তিনদিন পর মিলল ট্রাক-মিশুক
NewsView

নিউজ ভিউ
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পাঁচটি যানবাহনের মধ্যে একটি ট্রাক ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) উদ্ধার করা সম্ভব হয়েছে। বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস এবং কোস্টগার্ডের দীর্ঘ ৭২ ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযানের পর বুধবার দুপুরে এগুলো পানি থেকে তুলে আনা হয়।
গত শনিবার রাত ৯টার দিকে বক্তাবলী ফেরিঘাট থেকে পারাপারের সময় মাঝনদীতে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেল, একটি ভ্যান এবং দুটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এই ঘটনায় ট্রাক চালকসহ চারজন পানিতে পড়ে গেলেও ট্রাক চালক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে দুঃখজনকভাবে ফেরির ৩ জন যাত্রী পানিতে তলিয়ে মারা যান।
বুধবার উদ্ধার অভিযান শেষে বিআইডব্লিউটিএ-র নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারী পরিচালক কামরুল হাসান বলেন, “উদ্ধার কাজ অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল। ফেরি চালক ও সংশ্লিষ্ট স্টাফদের অসহযোগিতার কারণে যানবাহনের সঠিক অবস্থান শনাক্ত করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে।” বন্দর থানার ওসি রকিবুজ্জামান জানান, ট্রাকটি ফেরিতে ওঠার পরও স্টার্ট মোডে ছিল, যার ফলে হঠাৎ এটি সামনের যানগুলোকে ধাক্কা দেয়। বর্তমানে একটি মোটরসাইকেল ও একটি ভ্যানগাড়ি এখনো নিখোঁজ রয়েছে। উদ্ধারকারী দল সেগুলোর সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছে

লোড হচ্ছে...