নারায়ণগঞ্জবন্দর
বন্দরে এক ব্যাক্তি ঝুলন্ত লাশ উদ্ধার, অভিযোগ ‘আত্মহত্যা’
NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই সন্তানের এক জনকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার দেওয়ানবাড়ি থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দীর্ঘদিনের মানসিক হতাশা ও চাকরি হারানোর ক্ষোভ থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করছে পুলিশ ও স্বজনরা।
নিহতের নাম রোমান দেওয়ান (৬২)। সে মদনগঞ্জ এম এন ঘোষাল রোডের বাসিন্দা মৃত আব্দুল আলী দেওয়ানের ছেলে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো এক সময়ে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সঙ্গে গামছা পেঁচিয়ে তিনি আত্মঘাতী হন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত পুলিশে খবর দিলে সন্ধ্যা পৌনে ৬টার দিকে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
মরদেহ উদ্ধারকারী কর্মকর্তা ও মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিলন চন্দ্র বর্মন জানান, রোমান দেওয়ান বেশ কিছুদিন ধরে গভীর হতাশায় ভুগছিলেন। কর্মস্থল থেকে চাকরি হারানোর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। এই মানসিক চাপ সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।

লোড হচ্ছে...