নারায়ণগঞ্জসদর
তখনই পরিবর্তিত হয়, যখন জনগণ দেশপ্রেমকে স্থান দেয়: জব্বার
NewsView

নিউজ ভিউ, নারায়ণগঞ্জ: সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করা ছাড়া দেশের পরিবর্তন কখনোই সম্ভব নয়। আগামী দিনে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও যোগ্য মানুষকে নির্বাচিত করাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বাদ মাগরিব চাষাঢ়া মিশনপাড়া জামায়াতে ইসলামীর মহানগরী কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মাওলানা আবদুল জব্বার বলেন, "একটি দেশ তখনই পরিবর্তিত হয়, যখন জনগণ দায়িত্বশীল সিদ্ধান্ত নেয় এবং নেতৃত্বে সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে স্থান দেয়।"
তিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেবল দল–মতের উত্তেজনায় নয়, দেশের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে সিদ্ধান্ত নিতে হবে। তিনি এমন প্রতিনিধিকে বেছে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন, যারা মানুষের সেবা করবে, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় থাকবে এবং উন্নয়নকে অগ্রাধিকার দেবে।
আবদুল জব্বার আরও বলেন, "এমন সৎ মানুষ নির্বাচিত হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দেশের সম্পদ সঠিকভাবে ব্যবহৃত হবে এবং জনগণের অধিকার সুরক্ষিত থাকবে। তাই পরিবর্তন চাইলে—সততার পক্ষেই দাঁড়াতে হবে। আমাদের ভোট, আমাদের সিদ্ধান্তই আগামী দিনের বাংলাদেশ গড়তে হবে।"
মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসিরউদ্দিন সহ মহানগরীর সকল ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

লোড হচ্ছে...