নারায়ণগঞ্জ
ফুলবাড়ী দিবসে নারায়ণগঞ্জে শহীদ মিনারে শ্রদ্ধা ও সমাবেশ
NewsView5
.jpg)
নিউজভিউ
ফুলবাড়ী দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, নারায়ণগঞ্জ জেলা শাখা।
কর্মসূচি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট ২০২৬ বুধবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলবাড়ী শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া ২৮ আগস্ট শুক্রবার বিকেল ৪টায় একই স্থানে অনুষ্ঠিত হবে সমাবেশ।
কর্মসূচিতে তিনটি দাবিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দাবিগুলো হলো—মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং গ্যাস-বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান।
২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের বিরোধিতা করে ব্যাপক গণআন্দোলন গড়ে ওঠে। আন্দোলন দমনে পুলিশের গুলিতে কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। এরপর থেকে দিনটি ফুলবাড়ী দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

লোড হচ্ছে...