নারায়ণগঞ্জ
বন্দরে ডকইয়ার্ডে হামলা-লুট, দুই আসামি গ্রেপ্তার
NewsView5
.png)
নিউজভিউ ডেস্ক
নারায়ণগঞ্জের বন্দরে ডকইয়ার্ডে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার আমিরাবাদ এলাকা থেকে মো. হৃদয় (৩০) ও সুলতান মাহমুদ আপন (২৩) নামে ওই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা হওয়ার পর থেকেই হৃদয় ও আপন আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আমিরাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকালে বন্দরের নবীগঞ্জ ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় এস এ হাইড্রোলিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস কোম্পানিতে একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় কারখানায় ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি মালিক মো. ইমান খানকে মারধর করা হয়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ইমান খানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ঘটনার পর কারখানার ম্যানেজার মো. ফায়েজ আহম্মেদ বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন।
ওই মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

লোড হচ্ছে...