শিক্ষা
বই পড়ার জন্য পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের পদক
শিক্ষাঙ্গনে আইডিয়াল স্কুলের অনন্য দৃষ্টান্ত
NewsView

নিউজভিউ
শিক্ষার্থীদের বই পড়ার জন্য পদক, তাও আবার পঞ্চাশহাজার টাকা। এটিকে আমাদের শিক্ষা-প্রতিষ্ঠানের ক্ষেত্র অনন্য দৃষ্টান্তই বলা যায়। এমন দৃষ্টান্তই স্থাপন করল আব্দুস সোবহান ফাউন্ডেশন- শিক্ষা ও মেধার স্বীকৃতিস্বরূপ আব্দুস সোবহান ফাউন্ডেশন পরিচালিত ‘আব্দুস সোবহান পদক-২০২৫’ প্রদানের মধ্য দিয়ে। বুধবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের আয়োজনে ষষ্ঠবারের মতো পদক তুলে দেওয়া হয় কৃতিদের হাতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. মাসুদ রানা খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি কাসেম জামাল। এ সময় আরও উপস্থিতি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, আব্দুস সোবহান পদক দেয়া হয়েছে আজ। এখানে প্রথম পুরুস্কার ৫০ হাজার টাকা। এটা মূলত সারা বছরে বই পড়া, শিক্ষার্থীদের মানবিকতা অর্জন ও বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহনের ভিত্তিতে নির্ধারণ করা হয়। আমি মনে করি এই ধরণের প্রোগ্রামের দ্বারা অন্য শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। মানবিক ভাবে বিকাশিত হতে এই ধরণের প্রোগ্রাম শিক্ষার্থীদের সাহায্য করবে।
কেবল পদক প্রদানের মধ্যেই আয়োজনের গণ্ডি সীমাবদ্ধ ছিল না; পুরো স্কুল প্রাঙ্গণ পরিণত হয়েছিল এক বিশাল উৎসবস্থলে। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিভিন্ন সৃজনশীল কর্ম ও চিত্রকলা প্রদর্শনী। ক্যানভাসে আঁকা শিশুদের বিচিত্র কল্পনা আর কারুশিল্পে ফুটে ওঠা গ্রামীণ ঐতিহ্যের দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। এর পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী পিঠা মেলা, যেখানে শীতের হরেক রকম পিঠার সমারোহ উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দেয়। বিভিন্ন ক্লাব কর্নারগুলোতে শিক্ষার্থীরা তাদের সারা বছরের সহ-শিক্ষা কার্যক্রমের খণ্ডচিত্র দর্শনার্থীদের সামনে উপস্থাপন করে।
অনুষ্ঠানে আমলাপাড়া ও মাসদাইর এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক ও শিক্ষার্থীদের এই মিলনমেলায় প্রাণের স্পন্দন যেন এক সুতায় গেঁথেছিল উপস্থিত সকলকে। সব মিলিয়ে পদক প্রদানের এই উৎসবটি কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে এক পাক্ষিক মাইলফলক।

লোড হচ্ছে...