নারায়ণগঞ্জসদর
পুলিশের অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত
NHP NewsView

নিউজভিউ
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মার্চ মাসের অপরাধ পর্যালোচনা এবং মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশ সদস্যদের পেশাগত মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
দিনের প্রথম ভাগে অনুষ্ঠিত কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের দৈনন্দিন কার্যক্রমের নানা সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত গুরুত্ব সহকারে সমস্যাগুলো শোনেন এবং তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সমাধানের নির্দেশ দেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের জনগণের সেবায় আরও নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের একপর্যায়ে মার্চ মাসে সাহসিকতা ও বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। ফতুল্লা মডেল থানার এসআই মো. রেহানুল ইসলাম জেলার শ্রেষ্ঠ এসআই এবং সোনারগাঁও থানার কামরুজ্জামান শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কৃত হন। এছাড়াও অস্ত্র উদ্ধারে বিশেষ কৃতিত্বের জন্য সোনারগাঁও থানার এসআই মো. সেলিম হোসেন, ক্লু-লেস মামলা ডিটেকশনের জন্য ডিবির এসআই শরিফুল হাসান এবং শ্রেষ্ঠ ট্রাফিক প্রসিকিউশন অফিসার হিসেবে সার্জেন্ট মো. সাইফুল ইসলামকে বিশেষ সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার।
পরবর্তীতে দুপুর ১২টায় অনুষ্ঠিত ‘অপরাধ পর্যালোচনা সভা’য় মার্চ মাসের মামলার অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন। সভায় মামলা দ্রুত নিষ্পত্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ কর্মকর্তাদের আরও কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়।
উক্ত সভাগুলোতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

লোড হচ্ছে...